• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

ডলার ছাপানোর প্রিন্টারসহ প্রতারণা চক্রের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২৪ মে ২০২৫, ০৪:৫৯
অ+
অ-
ডলার ছাপানোর প্রিন্টারসহ প্রতারণা চক্রের ২ সদস্য আটক

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে জাল ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে সদর উপজেলার কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

আটকরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।

পরে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আটককৃতরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের জাল ডলার ও টাকা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত
জনগণের অনুমতি ছাড়া ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নাই

বিজ্ঞাপন

অভিযানকালে তাদের কাছ থেকে একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা, নিজস্ব সিলসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর মুশফিক আহমেদ।

ইব্রাহিম খলিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি