• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

ফ্যাসিস্টের পতনের পর ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে : তাবিথ আউয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
২৪ মে ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
ফ্যাসিস্টের পতনের পর ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে : তাবিথ আউয়াল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, সমগ্র জাতি একতাবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনে বাধ্য করেছে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। এখন সময় এসেছে দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার। সেইসঙ্গে দেশের ক্রীড়াঙ্গণের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত ‘সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আউয়াল আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সব অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সব অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। সমাজের সব অন্যায় অসংগতি সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ তবে এটিকে পজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফুটবল খেলা সবার জন্য। এটা কেবল খেলোয়াড়দের জন্য না। এই ফুটবলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যশোর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে যারা এক সময়ে জাতীয় পর্যায়ে খেলেছে আমি নিজেও মাঠে গিয়ে তাদের খেলা উপভোগ করেছি। আমরা যশোরের মাটিতে আবারও ফুটবলের জাগরণ দেখতে চাই। যেখানে বিদেশি খেলোয়াড়রা অংশ নেবে।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- সাংবাদিক হারুন জামিল, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
গাছের সঙ্গে বাঁধা ছবি ফেসবুকে ভাইরাল, দেড় যুগ পর বাড়ি ফিরলেন বাচ্চু

এর আগে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল যশোর প্রেসক্লাবে যশোরের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার মাসুক মোহাম্মদ সাথী, কাজী জামাল, হালিম রেজা, সোহেল আল মামুন নিশাদ, ইউসুফ হাসান প্রমুখ।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবাংলাদেশ ফুটবল ফেডারেশনতাবিথ আউয়ালসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী