• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব: হান্নান মাসউদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
২৮ মে ২০২৫, ০৮:১০
অ+
অ-
সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব: হান্নান মাসউদ

সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) রাতে ঘণ্টাব্যাপী মাইজদী শহরের বিভিন্ন দোকানপাট ও সড়কে গিয়ে লিফলেট বিতরণে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সরকার দুর্নীতি বন্ধ করার জন্য যখন আমলাতন্ত্রের বিভিন্ন সংস্কারে হাত দেওয়ায় আমলারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা দুর্নীতির স্বাধীনতা চায়। রাজস্বখাত এবং বন্দরে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলে আসছিল সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু সেখানেও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, এ দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে না নেওয়া যায় সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে নিয়ে দাঁড়াচ্ছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব।

বিজ্ঞাপন

জানা যায়, জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে। এসময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসিরর মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম