• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ

‘কারা সংস্কার চাচ্ছে আর কারা চাচ্ছে না, এটা দিবালোকের মতো স্পষ্ট’

জেলা প্রতিনিধি, জামালপুর
২৮ মে ২০২৫, ০৮:১৩
অ+
অ-
‘কারা সংস্কার চাচ্ছে আর কারা চাচ্ছে না, এটা দিবালোকের মতো স্পষ্ট’

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেছেন, কারা সংস্কার প্রশ্নে এই বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাচ্ছে, কারা সংস্কার করতে চাচ্ছে আর কারা চাচ্ছে না, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন সংস্কার ব্যতীত যদি হয়, সেই সংস্কার বিহীন নির্বাচনের পরেও যদি কোনো ফ্যাসিস্ট আগামীর বাংলাদেশে আবার ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। 

বিজ্ঞাপন

গতকাল জেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমাদের গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিচার কার্যক্রম যেভাবে ধীরে চলছে এইভাবে চললে ছাত্র জনতা মেনে নেবে না। দ্রুত বিচার আইনের মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে অনতিবিলম্বে বিচার কার্যক্রম করে একটি সমাধানের দিকে যেতে হবে। কারণ ছাত্র জনতা এখনও রাজপথে রয়েছে। শহীদ পরিবারের চোখ থেকে সন্তান হারানোর যে বেদনা তা আমরা এখনও তাদের চোখে দেখতে পাই। এখনও তাদের সাথে কথা বললে তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে, আমরা তা সহ্য করতে পারি না। 

মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনি, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা কো-অর্ডিনেটর শহিদুর সম্রাট, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইছহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করে তাদের কর্মকাণ্ড মানুষ জানে
কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে মারধর করলেন বিএনপি নেতা

সভায় বক্তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেন ও বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।  

মুত্তাছিম বিল্লাহ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম