• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
৩১ মে ২০২৫, ১৬:৩৭
অ+
অ-
চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক

ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। টানা বৃষ্টিপাত ও ঢলের পানিতে শনিবার (৩১ মে) সকাল থেকে গোয়াইনঘাট-রাধানগর সড়ক তলিয়ে গেছে। এতে ওই অঞ্চলের যানচলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত থেকেই পাহাড়ি ঢলের পানি দ্রুত প্রবাহিত হয়ে বিভিন্ন খাল ও ছড়া উপচে মূল সড়কে উঠে আসে। কয়েক ঘণ্টার মধ্যেই রাধানগর সড়কটি পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে।

গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস (৫০) ঢাকা পোস্টকে বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সড়কজুড়ে পানি। পরে অনেক কষ্টে বাজারে এসেছি।

নোয়াগ্রাম এলাকার গ্রামের সালেহা বেগম (৩৫) বলেন, আমাদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাধানগর সড়ক। এখন সেটা তলিয়ে গেছে। সকালে কাজে যেতে পারিনি। ভারতের পানি আমাদের জীবনের অংশ হয়ে গেছে, প্রতি বছর তারা আমাদের সঙ্গে দেখা করে যায়।

বিজ্ঞাপন

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ঢাকা পোস্টকে বলেন, চেরাপুঞ্জির প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে এসেছে। ইতোমধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, সারি, ধলাই ও পিয়াইন নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। এটি যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করতে পারে। উজানের ঢলের পানি কয়েকদিন প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

আরও পড়ুন

অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন : ওয়াহাব আকন্দ
রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত

বিজ্ঞাপন

এদিকে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত) ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিপ্রবল বৃষ্টিপাতের কারণেই সিলেটের নদ-নদীতে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার ঢাকা পোস্টকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী ঢাকা পোস্টকে বলেন, চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে সেই ঢল বাংলাদেশে প্রবাহিত হয়েছে। গোয়াইনঘাটের রাধানগর সড়ক দিয়ে পানি একপাশ থেকে অপর পাশে প্রবাহিত হচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি চলছে। আমি নিজেও একটু আগে এই রাস্তা দিয়ে এসেছি। সার্বিকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি এখনও হয়নি। তারপরও আমরা প্রস্তুত রয়েছি। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আমাদের উপজেলা প্রশসন থেকে তদারকি করা হচ্ছে। আমরা জনসাধারণকে বলবো, আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। যে কোনো প্রয়োজনে আপনারা উপজেলা প্রশাসনকে পাশে পাবেন।

মাসুদ আহমদ রনি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরবৃষ্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস