• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর
৩১ মে ২০২৫, ১৭:৩৮
অ+
অ-
শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—নকলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছমির উদ্দিন (৫৫) এবং নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজেরা বেগম দুপুর দেড়টার দিকে তার নাতনিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে মানিককুড়া গ্রামের হাজীমোড় এলাকায় বজ্রপাতে মারা যান। 

আরও পড়ুন

মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি
চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট সড়ক

বিজ্ঞাপন

অন্যদিকে, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে আকাশ মেঘলা ও ভারী বৃষ্টির কারণে মাঠে চড়ানো গরু আনতে যান সমু। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে ছমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, আমার প্রতিবেশী সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে দুপুরে বজ্রপাতে নিহত হন। তার জানাজার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছমির উদ্দিন বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বজ্রপাতমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন