• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা ৪২ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনড়াইল
৩১ মে ২০২৫, ১৯:৩৩
অ+
অ-
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা ৪২ হাজার

নড়াইলের লোহাগড়ায় যাত্রীর বেশে বাস কাউন্টারে যান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিট কাটার সময় নিজের অবস্থান বেনাপোল দেখিয়ে ভাড়া নেওয়া হয় বেনাপোল-ঢাকা রুট অনুযায়ী। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই যাত্রী ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম।

শনিবার (৩১ মে) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

এ সময় সড়কে শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ ব্যবসার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে এড়েন্দা বাজারের জাহিদুলকে ৩০ হাজার টাকা, হানিফ মাহমুদ ও মিলন গাজীকে ৫ হাজার টাকা করে, মিশকাত হোসেন ও ইয়াসির আরাফাতকে ১ হাজার টাকা করে এবং অপর এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
ডিসেম্বরের ওপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না : ডা. তাহের

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে যাত্রীদের হয়রানি ঠেকাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়। সড়কের পাশে গাছ রেখে যারা ব্যবসা করছিলেন, তাদের দুই দিনের মধ্যে গাছ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মো. ফরহাদ হোসেন। তিনি প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেন এবং সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম ঢাকা পোস্টকে বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং হয়রানি রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী