• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
১ জুন ২০২৫, ১৫:২৭
অ+
অ-
কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

তার মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

তিনি বলেন, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ দিনের রিমান্ড শেষে মমতাজ এখন কাশিমপুরে
মাদরাসা অধ্যক্ষকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ভাঙচুর

তিনি আরও বলেন, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করবে।

বিজ্ঞাপন

আশরাফ আলী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএফমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার