• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

ট্রলারডুবি : মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১ জুন ২০২৫, ১৬:১৮
অ+
অ-
ট্রলারডুবি : মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

নোয়াখালীর হাতিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হাসিনা খাতুন (২৫)  নামে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দুপুরে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমর কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিবির হাট এলাকায় নদীতে স্থানীয় বাসিন্দারা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আখাউড়ায় আকস্মিক বন্যা

এর আগে, শনিবার হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন সাতজন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন।

নিহত হাসিনা রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন ও স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নং- ৫০৫২৩৩ ও ক্লাস্টার নং-৬১।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ শাকিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধাররোহিঙ্গাট্রলার ডুবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার