• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাড়ছে নদ-নদীর পানি, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিখাগড়াছড়ি
১ জুন ২০২৫, ১৮:২৩
অ+
অ-
খাগড়াছড়িতে বাড়ছে নদ-নদীর পানি, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন

খাগড়াছড়ির পার্বত্য জেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে ফেনী, চেঙ্গী ও মাইনী নদীসহ স্থানীয় খাল ও ছড়াগুলোর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এবং দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কিছু নিচু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিচু অংশ তলিয়ে গেছে।

রোববার (১ জুন) দুপুরে দীঘিনালা-রাঙ্গামাটির লংগদু সড়কের ইয়রাংছড়ি এলাকায় পাহাড় ধসে সড়কে গাছ ও মাটি পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সড়কটি আংশিকভাবে সচল করা হলেও আরও কয়েকটি নিচু স্থানে পানি ওঠায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

আরও পড়ুন

যশোরে এইডস আক্রান্ত সেই নারীর সফল সিজার, পুত্র সন্তানের জন্ম
মেঘনায় ট্রলারডুবি : ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের

বিজ্ঞাপন

এ ছাড়া খাগড়াছড়ি সদর উপজেলার শালবন, ভুয়াছড়ি ও গুগড়াছড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদরের মাইসছড়ি সড়কেও পাহাড় ধসে সড়ক অবরুদ্ধ হয়, যা পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মহালছড়ি উপজেলার জালিয়াপাড়া সড়কের কয়েকটি স্থানেও পাহাড় ধসের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের বলেন, বন্যা ও পাহাড় ধস মোকাবিলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। যেসব স্থানে ধসের ঘটনা ঘটেছে, দ্রুত সেগুলো অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মোহাম্মদ শাহজাহান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরবৃষ্টিজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক