• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে ২ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
১ জুন ২০২৫, ২০:২০
অ+
অ-
মৌলভীবাজারে ২ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদী, খালবিল ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মনু ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) সন্ধ্যা ৭টা মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আপডেট অনুযায়ী মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জুড়ী নদীতে বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদীর ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে গত তিন দিনের টানা বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার তৈরি হয়। তার মধ্যে শহরের ফাটাবিল এলাকায় পাহাড়ি ঢলে মানুষের বাড়িঘর তলিয়ে যায়। এ ছাড়া পৌর শহরের পশ্চিমবাজার, কুসুমবাগ, সাইফুর রহমান রোড, সরকারি স্কুল রোডের দোকানপাঠ ও বাসা-বাড়িতে পানি ওঠে। এসব স্থানে রোববার বিকেলের দিকে জলাবদ্ধতার পানি কমে আসে।

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে নদ-নদীর পানি, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন
সীমান্তে কড়া পাহারা, দেবহাটায় চালু হলো নতুন বিওপি

বিজ্ঞাপন

এর আগে, রোববার সকাল থেকে বৃষ্টি হয়ে দুপুরের দিকে বন্ধ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি না হলে নদীর পানি কমবে। আর যেসব স্থানে জলাবদ্ধতার তৈরি হয়েছিল সেই সব স্থানের পানি নেমে গেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, নদীতে পানি বাড়ছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

আশরাফ আলী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরবৃষ্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক