• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ, চালক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনরসিংদী
১ জুন ২০২৫, ২০:৪১
অ+
অ-
রাইড শেয়ারের নারী যাত্রীকে ধর্ষণ, চালক গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক নারী যাত্রীকে ধর্ষণের মামলায় শাহপরাণ (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩১ মে) মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১ জুন) নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। গ্রেপ্তারকৃত শাহপরানের বাসা ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগরেড বটতলী (দক্ষিণ পাড়া) এলাকায়।

পুলিশ জানায়, গত ২৮ মে বিকেলে ভুক্তভোগী ওই নারী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শ্যামলী যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে রাত সোয়া ৯টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের ব্রিজের পাশের নির্জন স্থানে নিয়ে যান চালক শাহপরান। পরে সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এসময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান। 

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরাণের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহপরাকে পলায়নরত অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে পলাশ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে শাহপরাণ।
 
তন্ময় সাহা/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

‘ঠাকুরগাঁও জেলা সমিতি, চট্টগ্রাম’র ইফতার মাহফিল ও কমিটি গঠন

‘ঠাকুরগাঁও জেলা সমিতি, চট্টগ্রাম’র ইফতার মাহফিল ও কমিটি গঠন

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

বরগুনায় পাম্পে ‘অকটেন-পেট্রোল নাই’ লেখা নোটিশ, অধিকাংশ তেলের দোকান বন্ধ

বরগুনায় পাম্পে ‘অকটেন-পেট্রোল নাই’ লেখা নোটিশ, অধিকাংশ তেলের দোকান বন্ধ