• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে জমির ফসল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
১ জুন ২০২৫, ২১:১৩
অ+
অ-
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে জমির ফসল

টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে দেখা দিয়েছে নদী ভাঙন। সেইসঙ্গে তলিয়ে গেছে ফসলের খেত। এতে আতংকিত হয়ে পড়েছেন নদী-তীরবর্তী মানুষজন। ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের চাষিরা।

বিজ্ঞাপন

জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙা এবং উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়নের চরাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে তলিয়ে গেছে বাদাম, মরিচ, পাটসহ রবি শষ্য।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার (১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তিস্তার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার। তবে বন্যার আশঙ্কা নেই বলেও জানায় সূত্রটি।

রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, চরে দুই একর জমিতে বাদাম চাষ করেছি। কয়েকদিন আগে নদীর পানি বেড়ে যায়। কিন্তু তেমন ক্ষতি হয়নি। এবার পানি বাড়ায় সেই খেত তলিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ২ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
কারখানার পানি পান করে ১১ অন্তঃসত্ত্বাসহ দেড় শতাধিক শ্রমিক অসুস্থ

উলিপুর উপজেলার চর গোড়াইপিয়ারের কৃষক আব্দুস সালাম বলেন, ধারদেনা করে এক একর জমিতে বাদাম চাষ করেছি। কয়েকদিন আগে কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সেগুলো অপরিপক্ক অবস্থায় তুলে নিই। এবার বাকি অংশ তলিয়ে যাওয়ায় সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে লোকসানের মুখে পড়তে হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতলহারে বৃদ্ধি পেতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানি বিপৎসীমা অতিক্রম করবে না। এ ছাড়া পানি বৃদ্ধির ফলে প্রায় ১৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙন রোধে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

মমিনুল ইসলাম বাবু/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরবৃষ্টিজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক