• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত, যান চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১ জুন ২০২৫, ২২:০৩
অ+
অ-
মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত, যান চলাচল ব্যাহত

ফেনীতে বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। রোববার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে বছর না ঘুরতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

হাসান নামে ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী বলেন, ভারতীয় উজানের পানির কারণে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

জহিরুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, গেল বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার পর উপজেলার বিভিন্ন স্থানে ২৫টি বাঁধ নামমাত্র সংস্কার হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়েছে। এভাবে পানি বাড়লে আবারও বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হবে। আমাদের দুঃখ কোনো সময়েই কাটেনি।

শাহজাহান নামে আরেক ব্যবসায়ী বলেন, গত বছরের বন্যায় যে ক্ষতি হয়েছে তা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার আগেই আবার আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কিছু মানুষের দায়সারা কাজের জন্য এখানকার বাঁধের ভাঙন প্রতিবছর নিয়মে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে পরশুরামের বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত আটটি স্থানে ফাটলের দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়েছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সকাল থেকেই নিয়মিত পানি বাড়ছে। ইতোমধ্যে জেলার পরশুরাম উপজেলায় ২১টি ও ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে জমির ফসল
আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা-কর্মচারী রহস্যজনকভাবে অচেতন

বিজ্ঞাপন

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়কে পানি উঠেছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত, গেল বছরের জুলাই-আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর জনপদ। বিশেষ করে ১৯ আগস্ট থেকে শুরু হওয়া ওই বন্যার ভয়াবহতা ছাড়িয়ে গেছে অতীতের সব ইতিহাস। এই বন্যায় প্রাণ হারান ২৯ জন। এ ছাড়া সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে শত কোটি টাকা। বন্যায় গ্রাম ছাড়িয়ে ডুবেছে জেলা শহরও। পানিবন্দি ছিলেন ১০ লাখের বেশি মানুষ। বন্যার্ত মানুষদের উদ্ধার ও সহায়তায় এগিয়ে এসেছিল সারা দেশের হাজারো মানুষ।

তারেক চৌধুরী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিবন্যার খবরজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক