• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা

গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাইবান্ধা
২ জুন ২০২৫, ০৪:১৯
অ+
অ-
গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) বিকেলে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারির ভিটা গ্রামের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন একই এলাকার মৃত সারাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় হাট ইজারাদারের আদায়কারক ছিলেন।

আরও পড়ুন

ট্রলারডুবি : মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ
কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
চট্টগ্রামে বৃদ্ধকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত শুক্রবার (৩০ মে) রাতে তিনি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আজ বিকেলে বাড়ির পাশের একটি কৃষিজমির পানিতে ভাসমান অবস্থায় জহির উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে নয়টার দিকে ওই বৃদ্ধের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রিপন আকন্দ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক