• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খাগড়াছড়ি

টানা বৃষ্টিতে পানির নিচে খাগড়াছড়ি-লংগদু সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিখাগড়াছড়ি
২ জুন ২০২৫, ১১:০২
অ+
অ-
টানা বৃষ্টিতে পানির নিচে খাগড়াছড়ি-লংগদু সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

বিজ্ঞাপন

এছাড়া চিটাগং পাড়া এলাকায় অন্তত ৩৫টি পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। এসব পরিবারের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। আশ্রয়কেন্দ্রে তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে রাত থেকে বৃষ্টি কমে আসায় খাগড়াছড়ির প্রধান তিন নদী-ফেনী, চেঙ্গি ও মাইনীর পানি কমতে শুরু করেছে। যদিও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। নতুন করে কোথাও পাহাড়ধসের খবর না মিললেও বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, কারণ পাহাড়ি এলাকার মাটি এখনো স্যাঁতসেঁতে।

আরও পড়ুন

‘কোনোমতে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছি’
বাজেটে দাম কমার সুখবর থাকছে যেসব পণ্যে
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবিতে লিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন

সকালে খাগড়াছড়িতে আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মেরুং বাজারের ব্যবসায়ী মো. আকরাম হোসেন জানান, চিটাগং পাড়া এলাকা এখনো পানির নিচে। তবে মাইনী নদীর পানি কিছুটা কমেছে, যা স্বস্তিদায়ক।

সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রতিটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় রয়েছে এবং জরুরি প্রয়োজনে হেল্পলাইন খোলা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাতে শালবাগান এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। 

মোহাম্মদ শাহজাহান/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরসারাবাংলাবৃষ্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা