• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
২ জুন ২০২৫, ১৪:৫০
অ+
অ-
অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামক অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বিজ্ঞাপন

রোববার (২ জুন) দিবাগত রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের জামির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া বলেন, মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’ নামক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
সুরমা-কুশিয়ারার ৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তার ওপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। প্রথমে তাকে আটক করা হয়, এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মামু/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার