• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

হানাহানির রাজনীতি ফিরে আসুক তা চাই না : হান্নান মাসউদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
৭ জুন ২০২৫, ১২:২৭
অ+
অ-
হানাহানির রাজনীতি ফিরে আসুক তা চাই না : হান্নান মাসউদ

৫ আগস্টের পূর্বে আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার (৭ জুন) হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের সময়  তিনি  এ মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

আব্দুল হান্নান মাসউদ বলেন, ৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এদেশের মানুষকে পাড়ায় মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। এ গ্রামের মানুষ দলমত নির্বিশেষে খুবই শান্তিপ্রিয় এবং আমার আপনজন। আমরা হানাহানির রাজনীতি কখনোই এদেশে ফিরে আসুক তা চাই না। 

এরপর হান্নান মাসউদ তার গ্রামের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

হাসিব আল আমিন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিঈদুল আজহা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল