• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

চোখের পলকেই যমুনায় ডুবে গেল তিনতলা প্রাথমিক বিদ্যালয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
১০ জুন ২০২৫, ১৯:০৮
অ+
অ-
চোখের পলকেই যমুনায় ডুবে গেল তিনতলা প্রাথমিক বিদ্যালয়

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙনে কয়েক মিনিটেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি। গত শনিবার (৭ জুন) দুপুরের দিকে বিদ্যালয়ের তিনতলা ভবনটি পুরোপুরি যমুনায় বিলীন হয়ে যায়। এর আগের দিন শুক্রবার (৬ জুন) বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট পাকা ভবনটির আংশিক নদীতে ডেবে যায়।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) দুপুরের দিকে মানিকগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচামাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর ভাঙনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীগর্ভে ডেবে যায়। পরে গত শনিবার দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভেতর থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, আমরা খবর পেয়ে গত শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু গত শনিবার জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোহেল হোসেন/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী