• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

রবীন্দ্র কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১১ জুন ২০২৫, ০৮:৫৯
অ+
অ-
রবীন্দ্র কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছাবাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তিনি জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন, ঈদের ছুটিতে। এক দর্শনার্থী তার পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়।

এই ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।

বিজ্ঞাপন

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাজমুল হাসান/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী