• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

‘অতীতের সরকার আঙুল ফুলে কলাগাছ হয়েছে, জনগণের কোনো পরিবর্তন হয়নি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১২ জুন ২০২৫, ১০:৩০
অ+
অ-
‘অতীতের সরকার আঙুল ফুলে কলাগাছ হয়েছে, জনগণের কোনো পরিবর্তন হয়নি’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, অতীতের সরকার আঙুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতায় যারা গিয়েছেন, তারা শোষক হয়ে উঠেছেন—চালিয়েছেন দুঃশাসন, দুর্নীতি ও নির্যাতন।

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ইসলামী আন্দোলনের ব্যানারে রামগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

সিন্ডিকেটের ষড়যন্ত্রে ধ্বংসের মুখে কোরবানির চামড়ার বাজার
গতানুগতিক বাজেট, উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই : ইসলামী আন্দোলন
নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করে তাদের কর্মকাণ্ড মানুষ জানে

তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল বলে যে আমরা নির্বাচনের কথা বললে অনেকেই সমালোচনা করে। কেন সমালোচনা করবে? কারণ হল আমরা এ ফ্যাসিবাদকে তাড়িয়েছিলাম, আমরা জুলাই অভ্যুত্থানে এতো ত্যাগ-এতো রক্ত দিয়েছিলাম, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অতীতে আমরা দেখেছি ১৯৭১ এর পরে অনেকেই ক্ষমতা এসেছিল, কিন্তু কেউই জনগণের কথা রাখতে পারেনি, কেউই জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করেনি। অতীতে যারাই সরকারে এসেছিল, নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে। দলীয় স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী জাকির হোসাইন পাটওয়ারী।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মুজাহিদ কমিটির জেলা সভাপতি রেজাউল করিম সেলিম আটিয়া, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সহসভাপতি মুহাম্মদ মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, রামগঞ্জ উপজেলা সেক্রেটারি আব্দুর রজিম, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন জমাদ্দার, যুব আন্দোলনের হাবিবুর রহমান ও ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি আল আমিন প্রমুখ।

হাসান মাহমুদ শাকিল/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন