• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১২ জুন ২০২৫, ১৮:৩০
অ+
অ-
রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ব্রিজ ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে মো. সারদুল আকন্দ রত্ন (১৯) ও রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪৩)। দুজনই শাহজাদপুর থানার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। তিনি বলেন, তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীকে মারধরের অভিযোগে হামলা-ভাঙচুর
রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে ঈদের ছুটির সময় প্রবাসী এক দর্শনার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত ৮ জুন, যখন পার্কিং ফি নিয়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির সৃষ্টি হয় এবং অভিযোগ অনুযায়ী ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে ১০ জুন কাছারিবাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা করা হয়।

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪