• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১৪ জুন ২০২৫, ০৭:২০
অ+
অ-
সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

সিরাজগঞ্জে সদর উপজেলার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। টানা তিন দিন ধরে দফায় দফায় এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে।

অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। সঙ্গে ছিল পুলিশের বিভিন্ন ইউনিট ও অন্যান্য বাহিনীর সদস্যরা। অভিযানের সময় ভাঙাবাড়ি ও সর্দারপাড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘিরে ফেলে যৌথবাহিনী এবং তল্লাশি চালানো হয় একাধিক বাড়িতে।

অভিযানকালে গ্রেপ্তার ১৭ জনের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হেলমেট ও লাঠিসোঁটা। এসব অস্ত্র সংঘর্ষে ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পরবর্তী সংঘর্ষের জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ভোলায় কনের শাড়ি ও প্রসাধনী পছন্দ না হওয়ায় বরযাত্রীকে মারধর

স্থানীয় এলাকাবাসী সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে গভীর উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা ও রাতে চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যৌথবাহিনীর এই হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে দুই এলাকার পরিবেশ।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মো. নাজমুল হাসান/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী