• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১৪ জুন ২০২৫, ০৭:২২
অ+
অ-
ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন)  রাতে সাভার পৌরসভার থানা রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আবুল কালাম ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী সাদকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম মিন্টু । তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারহত্যামামলাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির