• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট
সেনাবাহিনীর অভিযান

ঈদফেরত দেড় শতাধিক যাত্রী পেলেন ভাড়ার অতিরিক্ত অর্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজয়পুরহাট
১৪ জুন ২০২৫, ০৭:২৬
অ+
অ-
ঈদফেরত দেড় শতাধিক যাত্রী পেলেন ভাড়ার অতিরিক্ত অর্থ

জয়পুরহাটে ঈদফেরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় সাতটি বাসে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ১৫৬ জন যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ৭০ হাজার ৫০০ টাকা ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) রাত ৮টায় জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো তথ্যে এসব জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা থেকে ৪ ঘণ্টা সময় ধরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক পৃথক চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি ঈদফেরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিভিন্ন বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিকিট যাচাই ও যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। প্রমাণের ভিত্তিতে যেসব যাত্রী অভিযোগ করেছিলেন, তাদের ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন

আ.লীগের সাবেক এমপি সোলায়মান হক মারা গেছেন
ভাড়া গাড়িতে প্রেসের স্টিকার, সেনাবাহিনীর চেকপোস্টে গুনলেন জরিমানা

বিজ্ঞাপন

এ সময় শ্যামলী এন্টারপ্রাইজ ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজ ৮ হাজার ৫০০ টাকা, অরিন এসি বাস ১১ হাজার ৫০০ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজ ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেস ২ হাজার টাকা এবং এসএ প্লাস পরিবহন ৯ হাজার টাকাসহ মোট ৭০ হাজার ৫০০ টাকা ১৫৬ জন যাত্রীকে ফেরত দেওয়া হয়।

চম্পক কুমার/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল আজহাঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা