• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
১৪ জুন ২০২৫, ০৭:৩১
অ+
অ-
সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় জাহিদ হাসান শাওন মৃধা (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) বিকেলে মহাসড়কের সোনাখালী আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক লক্ষীপুর জেলার সদর থানার বিজয়নগর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। দুর্ঘটনার পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যান। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের সোনাখালী এলাকার আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে জাহিদ হাসান শাওন মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, বাসটিকে শনাক্ত করা কিংবা বাসের চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মীমরাজ হোসেন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন