• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
১৪ জুন ২০২৫, ০৮:১০
অ+
অ-
পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যা

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মো. আল আমিন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে ঘটে।

বিজ্ঞাপন

অভিযুক্ত মো. আল আমিন আবদুর রাজ্জাক খানের ছেলে।

নিহতরা হলেন—কুলসুম বিবি (১০৫) ও সহিদা বেগম (৫০)। কুলসুম বিবি আল আমিনের দাদি এবং সহিদা বেগম তার সৎ মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান আল আমিন। পরে স্বজনরা তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার রাতে তাকে পাবনার একটি মানসিক হাসপাতালে পাঠানোর কথা ছিল, এমনকি তার জন্য বাসের টিকিটও কাটা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিন দুপুরে আল আমিনের বড় ভাই তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছে যান এবং তার বাবা রাজ্জাক খান কাজের উদ্দেশে বাড়ির বাইরে যান। এ সময় বাড়িতে একা পেয়ে সৎ মা ও দাদিকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি। ঘটনার পরপরই পালিয়ে যান তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাজ্জাক খানের ছেলে আল আমিন তার সৎ মা ও দাদিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. রায়হান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার