• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

সেনাবাহিনীর অভিযানে ৪৭০ পিস ইয়াবা ও পিস্তলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
১৪ জুন ২০২৫, ১১:১১
অ+
অ-
সেনাবাহিনীর অভিযানে ৪৭০ পিস ইয়াবা ও পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, বিদেশি মুদ্রা, চাইনিজ কুড়াল ও পিস্তলসহ আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি নামে একটি সমিতির পরিচালককে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আজ (শনিবার) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. মুকুল শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শীবগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে ছিল। এরই প্রেক্ষিতে আজ ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। 
পরবর্তীতে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে স্বাক্ষর যুক্ত ৬০০টি ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন মুদ্রা, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। আটক ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন

ঈদফেরত দেড় শতাধিক যাত্রী পেলেন ভাড়ার অতিরিক্ত অর্থ
ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

বিজ্ঞাপন

এ ঘটনার সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

তিনি বলেন, ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্প শীবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭০ পিস ইয়াবা, পিস্তল ও নগদ বিদেশি মুদ্রাসহ প্রতিষ্ঠানের পরিচালক মো. মুকুলকে আটক করা হয়। সেনাবাহিনী আইনি প্রক্রিয়া গ্রহণে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

রেদওয়ান মিলন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি