• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

ঈদের ছুটি শেষে দৌলতদিয়ায় বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
১৪ জুন ২০২৫, ১৮:১৩
অ+
অ-
ঈদের ছুটি শেষে দৌলতদিয়ায় বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বেড়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনে চাপ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে  ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবি মানুষেরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) দুপুরের পর থেকেই চাপ বাড়তে শুরু করে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায়।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুপুরের পর থেকেই দূরপাল্লার বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের চাপ বাড়ে। ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার যানবাহনের সিরিয়াল তৈরি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সিরিয়াল কমতে শুরু করে। 

এদিকে দুপুরের পর থেকেই লঞ্চঘাট এলাকায় যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীরা দৌলতদিয়া বাস টার্মিনালে নেমে তারা সহজেই লঞ্চ ঘাটে পৌঁছে লঞ্চে নদী পার হতে পারছেন। তবে প্রত্যেকটি লঞ্চেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লঞ্চঘাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও যাত্রীদের নিরাপত্তায় নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা কাজ করছেন।

বিজ্ঞাপন

ঘাট এলাকায় যাত্রীরা অভিযোগ করে বলেন, এবার ঈদ পরবর্তী যাত্রায় ঘাটে কোনো ভোগান্তি না থাকলেও মা‌হেন্দ্র ও ইজিবাইক চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন বলেন, শেষ মুহূর্তে যাত্রীদের চাপ বেড়েছে ঘাটে। দুই-তিন মিনিটের মধ্যে লঞ্চ যাত্রী দিয়ে ভরে যাচ্ছে। লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে সেজন্য আমরা যাত্রীদেরকে সতর্ক করছি। বর্তমানে এই রুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে আমরা পর্যাপ্ত সংখ্যক ফেরি পরিচালনা করছি। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনো সমস্যা দেখা হয়‌নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল আজহাঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি