বিজ্ঞাপন

নান্দাইলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

নান্দাইলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

ময়মনসিংহের নান্দাইলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ জুন) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের আহতরা হলেন—মো. দুলাল মিয়া (৩৫), ফুয়াদ হোসেন (১৫), আম্বিয়া খাতুন (৫৫), আ. ছাত্তার (৬০), লিটন মিয়া (৩২), রাকিব হাসান (২৪), ঝর্ণা খাতুন (৫০), আশানূর রহমান (১৮), আজিজুল হক (২৫), খোকন মিয়া (৪০), হাফিজ উদ্দিন (৬০), আমিনুল ইসলাম (৩০) এবং ইয়াসিন মিয়া (২৮)।

সন্ধ্যায় নান্দাইল মডেল থানার থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন। 

তিনি খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, গতরাতে স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও আ. হেলিমের ছেলে ইয়াসিন (২৮) টাকা নির্ধারণ করে লুডু খেলছিলেন। এ সময় আমিনুল হেরে গেলে ইয়াসিন টাকা চান। কিন্তু আমিনুল ক্ষিপ্ত হন। এতে দুইজনের মধ্যে মারপিট ও হাতাহাতির ঘটনা ঘটে। 

আজ সকালে মারধরের শিকার ইয়াসিন বিচার চাইতে গেলে আমিনুলের বাবা মফিজ উদ্দিন তেড়ে আসেন। এ সময় আমিনুল ক্ষিপ্ত হয়ে ইয়াসিনকে ফের মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হন।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

বিজ্ঞাপন