• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
১৬ জুন ২০২৫, ০৮:০১
অ+
অ-
দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৬ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে আরও ১৫০ জনকে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবরোধ সৃষ্টি, সরকারি কর্মচারীর কাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

যুবদল নেতা জাহিদ খান

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (১৫ জুন) সকালে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ফেরার পথে জাফলংয়ের প্রধান সড়কে তাদের গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভে নেতৃত্ব দেন সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চিহ্নিত পাথর ব্যবসায়ী আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা। বিক্ষোভ চলাকালে গাড়িবহরের চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

মাসুদ আহমদ রনি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারবিক্ষোভযুবদলমামলাসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত