• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্র গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আরেক যুবক জখম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৬ জুন ২০২৫, ০৯:৪১
অ+
অ-
খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্র গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আরেক যুবক জখম

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপতালের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে ময়লাপোতা সোনাপোতা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।

বিজ্ঞাপন

আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত এসএম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজার সংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিকশাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। রিকশাটি রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদেরে বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর ওপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের এসআই আব্দুল হাই বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।  

বিজ্ঞাপন

অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার সমস্ত শরীর কুপিয়ে জখম করে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। অপরাধী যেই হোক না কেন, তারা আইনের উর্ধ্বে নয়। তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।   

মোহাম্মদ মিলন/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪