• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
আন্দোলনে হত্যাকাণ্ড

কুমিল্লায় ভিডিও ফুটেজ দেখে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
১৬ জুন ২০২৫, ১২:০৭
অ+
অ-
কুমিল্লায় ভিডিও ফুটেজ দেখে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ইমন হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে দেবিদ্বার থানায় করা বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিজ্ঞাপন

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ইমন পৌর এলাকার দেবিদ্বার গ্রামের পুরাতন বাজারের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ বলছে, গতকাল পৌরসভার পুরাতন বাজার এলাকার নিজ বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। গেল বছরের ৪ আগস্ট দেবিদ্বারে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে অংশ নেন তিনি। যা ভিডিও ফুটেজে দেখা গেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্র গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আরেক যুবক জখম
কুমিল্লায় করোনা শনাক্তের হার ছাড়াল ৩০ শতাংশ 
সিলেটে করোনায় আক্রান্ত ২, একজন আইসিইউতে

এ ব্যাপারে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে গ্রেপ্তার ইমন সেদিন সরাসরি অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজে তা স্পষ্ট দেখা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

তারেক চৌধুরী/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারস্বেচ্ছাসেবক লীগআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪