• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচুয়াডাঙ্গা
২০ জুন ২০২৫, ০৪:২৯
অ+
অ-
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহরের গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমুল আরেফিন কিরণ গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

বরিশালে ছাত্র আন্দোলনের সাবেক নেতার বিরুদ্ধে মামলা
কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, নাজমুল আরেফিনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তর সম্পন্ন হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফজালুল হক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪