• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

জেলগেট থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা অনি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ 
২০ জুন ২০২৫, ০৮:৩৪
অ+
অ-
জেলগেট থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা অনি আটক

জামিনে কারামুক্ত হয়ে ফের জেলগেট থেকে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)। রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত‍্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাসা ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ‍্যে ৩টি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন লাভ করে।  

অনির বড় ভাই নওফেল আহমেদ অমি ঢাকা পোস্টকে খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আটক করেছে পুলিশ। বতর্মান তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, রাষ্ট্র বিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পলাতক থাকা অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা অনিকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আমান উল্লাহ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক