• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

‎পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
২০ জুন ২০২৫, ০৯:৫৯
অ+
অ-
‎পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

‎পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের চন্ডিপুর মালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।

‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানীর কলারন-সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ। বর্তমানে সব যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

‎স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ীর এলাকার এ ব্রিজটি অনেকটা দুর্বল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মােতায়েন করা হয়েছে।

‎পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎শাফিউল মিল্লাত/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ