• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
২০ জুন ২০২৫, ১৮:১৬
অ+
অ-
গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক প্রাণ গেছে, আমাদের অনেক ছাত্র জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য যে পরিবেশ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেওয়া উচিত।

আরও পড়ুন

আওয়ামী লীগ যা বলতো, তাই আইনে পরিণত হতো : মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

বিজ্ঞাপন

তিনি বলেন, ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা যায় কি না সেই চেষ্টা করতে হবে। তাহলে খেলোয়াড়দের মান বাড়বে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য যে শপথ নিয়েছি, সেভাবেই ক্রীড়া অঙ্গনকেও রক্ষা করতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। 

রেদওয়ান মিলন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস