• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিময়মনসিংহ
২০ জুন ২০২৫, ১৯:০১
অ+
অ-
ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান ঢাকা পোস্টকে বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় হিমালয় ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

বিজ্ঞাপন

আমান উল্লাহ আকন্দ/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত