• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
২০ জুন ২০২৫, ২২:৪১
অ+
অ-
বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

নাটোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই অটোরিকশার যাত্রী। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও তুষার এনামে একজন। নিহত শহিদুল ইসলাম ও আতিকের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। 

আরও পড়ুন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন 
ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিকেলে রাব্বী পরিবহন নামে একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত তিন জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার চালক বাবুর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৪ জনের আর কেউ বেঁচে নেই। এ বিষয়ে মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহিনুল আশিক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর