• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২১ জুন ২০২৫, ০৩:২৮
অ+
অ-
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শেখ ইবনে হিরো (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার কাশীয়ানীর ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, এক্সপ্রেসওয়ের পাশে থামানো একটি প্রাইভেটকারের বিকল চাকা সংস্কার কাজ করছিলেন চালক এবং চালকের সহযোগী এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে সিগনাল দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস প্রাইভেটকারের পেছনে এসে ধাক্কা দেয় এবং মাইক্রোবাসের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের চালকের সহযোগী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। এ ছাড়া আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন

ব. ম শামীম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি