• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
২১ জুন ২০২৫, ০৪:১২
অ+
অ-
আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামী লীগকে পূর্ণবাসন করছেন। এজন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার’, ‘বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন জাবেদ রহমান, শাহ উসমান আলী জাকি, রাজমিন জেনি, মাসনুন আলামিন, রাজন ভূইয়া, মামুন রহমান রাজু, ফাহিম আহমদ জনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আ.লীগ নেতা এখন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

আন্দোলনকারী রুহুল আমীন বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে যারা কাজ করেছে তাদের সঙ্গে পরামর্শ না করে প্রীতম দাস কমিটি দিয়েছেন। এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে খালেদ হাসানকে দেওয়া হয়েছে। সে আওয়ামী লীগের দালাল, তার আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা, আওয়ামী লীগের অর্থায়নে সে এই কমিটিতে প্রীতম দাশের মাধ্যমে জায়গা পেয়েছে।

তিনি বলেন, কমিটিতে আওয়ামী লীগের আরেক দালাল ইসকনের সদস্য প্রলয় বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রীতম দাশ আওয়ামী লীগ এবং ইসকনকে পুনর্বাসন করছেন। আমরা তার এই হীন প্রচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন

আশরাফ আলী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগঅভিযোগজাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি