• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
২১ জুন ২০২৫, ০৪:৩৪
অ+
অ-
যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত হয়ে সাবিলা খাতুন (৫৫) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার (২০ জুন) বিকেলে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে যশোরে দীর্ঘদিন পর করোনায় তিনজনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

মারা যাওয়া সাবিলা খাতুন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালি এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিলা খাতুন গত ১২ জুন করোনায় আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার বিকেল ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও অক্সিজেন লেভেল দ্রুত হ্রাস পায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ন ম বজলুর রশিদ টুলু বলেন, রোগীর শ্বাসকষ্টজনিত জটিলতা ও আগে থেকেই কিছু শারীরিক সমস্যা ছিল। যা করোনা সংক্রমণের ফলে আরও জটিল আকার ধারণ করে। মরদেহটি স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
আ.লীগ নেতা এখন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক

এর আগে, গত বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন (৬৮) নামে বাঘারপাড়া উপজেলার এক বাসিন্দা মারা যান। একই দিন রাত সাড়ে ১২টার দিকে মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ইউসুফ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

রেজওয়ান বাপ্পী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

করোনায় আক্রান্ত মৃত্যুমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু