• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

‘সর্বজনীন পেনশন স্কিম বার্ধক্যে মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
২৩ জুন ২০২৫, ১৮:৪৬
অ+
অ-
‘সর্বজনীন পেনশন স্কিম বার্ধক্যে মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা’

একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্কিম দেশের প্রতিটি নাগরিকের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই পেনশন স্কিম শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একটি মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গঠনের পথপ্রদর্শক। তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ব্যাপক প্রচারের আহ্বান জানান।

সোমবার (২৩ জুন) দুপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৫ উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুবলীগ নেতা হত্যা : একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
কলঙ্ক মোচনে পুলিশকে মানবিক হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মশালায় অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম মূল প্রবন্ধ উপস্থাপনায় সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের উপমহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে, সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা-২০২৫-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। মেলায় ৫০টি স্টল ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও রকেট), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা অংশগ্রহণ করে।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

একদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন

ঈদ উপলক্ষে আপন নীড়ে ছুটছেন মানুষএকদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন

শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তিশিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর