বিজ্ঞাপন

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাইবোনের 

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাইবোনের 

পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সামার মেয়ে তন্নী (১১) ও ব্যবসায়ী আলমগীর হোসেনের পুত্র জুবায়ের (৮)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এ সময় তন্নি ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের কাছে খবর দিয়ে তাদরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে নদী থেকে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সব পরিবারকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

রাকিব হাসনাত/আরএআর 

বিজ্ঞাপন