• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ-জোরপূর্বক গর্ভপাত, যুবক গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২৯ জুন ২০২৫, ০৮:৪৭
অ+
অ-
কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ-জোরপূর্বক গর্ভপাত, যুবক গ্রেপ্তার 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব-১১ ও র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃত জাহেদ হাসান (৩৭) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরফকির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা গেছে, তিন সন্তানের জনক জাহেদ ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী। গত ৬ জানুয়ারি সকাল ৭টার দিকে ভুক্তভোগী বসতবাড়ির কাছে ধান শুকানোর মাঠে যায়। ওই সময় জাহেদ ঘন কুয়াশার মধ্যে কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে তাকে অপহরণ করে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় গোলাইপ্পার দোকানের পিছনে নিয়ে যায়। সেখানে আটকে রেখে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে। ভুক্তভোগী আসামিকে ধর্ষণে বাধা দিলে আসামি ধারালো ছুরি দিয়ে তার ডান হাতের কনুইয়ে জখম করে। এভাবে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস ধর্ষণ করতে থাকে।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, আসামি কিশোরীকে নদীতে এবং ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করে। দীর্ঘদিন ধর্ষণের ফলে ভুক্তভোগী ৩ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভজাত সন্তান নষ্ট ও হত্যা করা হয়। গত ১৮ জুন দুপুর ১টার দিকে ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায় আসামি।

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগীর মা-বাবা হাতিয়া থানার সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।  

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার