• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন ফজর আলী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৯ জুন ২০২৫, ১৩:৫৫
অ+
অ-
যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন ফজর আলী

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ (৩৮) মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। 

এর আগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়ে আহত হন ফজর আলী। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার খবর পেয়ে শুক্রবার রাতের কোনো এক সময় হাসপাতাল থেকে সটকে পড়েন ফজর। নিজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি। জেলা পুলিশের গোপন একটি সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছে।

পুলিশের গোপন সূত্রটি বলছে, ভিডিও ভাইরাল এবং ভুক্তভোগী নারীর মামলা দায়েরের পর নিকটাত্মীয়দের সহযোগিতায গা ঢাকা দেন ফজর। আত্মগোপনে যাওয়ার সময় মোবাইল নম্বর বন্ধ করে ফেলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ : মূল আসামিসহ গ্রেপ্তার ৫
মুরাদনগরের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতারা দায়ী 

পরে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) দুইটি টিম ফজর আলীকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। পুলিশের নিজস্ব ডিটেকটিভ টেকনোলজি এবং এনালগ মাধ্যমে অভিযান অব্যাহত রাখে।

শনিবার (২৮ জুন) রাতে অভিযানকারী পুলিশের দল ফজর আলীর অবস্থান আঁচ করে। রাজধানীর সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফজর, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ছদ্মবেশে ওই হাসপাতালে অবস্থান নেয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ফজরের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে রোববার ভোরে ফজরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, পুলিশের নিজস্ব কৌশলে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে তোলা হবে। গ্রেপ্তার অপর চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। নগ্ন ভিডিও ভাইরাল করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪