• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

এক কক্ষে স্বামীর মরদেহ, আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর 
২৯ জুন ২০২৫, ২৩:০৫
অ+
অ-
এক কক্ষে স্বামীর মরদেহ, আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন স্ত্রী

ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে নিজ ঘর থেকে মো. আলমাছ (৪২) নামে এক প্রবাসফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী হোসনে আরা বেগম (৩২) তখন পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমাছ চর মাধবদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আছিরউদ্দীন মুন্সির ডাঙ্গীসংলগ্ন খলিল শেখের বাজার এলাকার বাসিন্দা মো. হাতেম খার ছেলে। তিনি দীর্ঘদিন মালদ্বীপে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন এবং আর বিদেশে যাবেন না বলেও সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আলমাছ ও তার স্ত্রী বাড়ির দুটি পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন। দুটি কক্ষের মাঝের দরজা খোলা ছিল। এক কক্ষ থেকে আরেক কক্ষে আসা যাওয়া করা যায়। তবে বাইরে থেকে মানুষ ঘরে ঢোকার সুযোগ নেয়।

চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, রোববার সকালে হোসনে আরা ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গিয়ে দেখেন তিনি বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে বিষয়টি জানতে পারেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান,মরদেহের নাক, মুখ ও বুকের চারপাশে কালচে দাগ দেখা গেছে। অনেকের ধারণা- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, মৃত্যুটি ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জহির হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর