• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী
তারেক রহমান 

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
২ জুলাই ২০২৫, ১৯:১৫
অ+
অ-
জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে নেতকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে যে ১২ কোটি ৫০ লাখ ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে।  সেই ব্যবস্থার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার-নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। 

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। 

এর আগে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা। একই সঙ্গে দলের সুনাম অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সকল কর্মকাণ্ড থেকে নিজেকে এবং অন্যদের বিরত রাখা।

আরও পড়ুন

গণতন্ত্রকে গতিশীল রাখতে হবে : তারেক রহমান
তারেক রহমান হচ্ছেন দৃঢ়তা ও জাতীয় ঐক্যের প্রতীক
সংখ্যানুপাতিক ভোটে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ যখন জানে আপনি বিএনপির নেতা অথবা কর্মী, তখন সাধারণ মানুষের মধ্যে আপনার প্রতি একটি প্রত্যাশা জন্ম নেয়। আমাদের সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে হবে। আমি বিভিন্ন সময়ে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে থাকুক, জনগণকে সঙ্গে রাখুন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো জনগণকে খুশি রাখা এবং তাদের সমর্থন ধরে রাখা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত এক বছর আগেও এই দিনে স্বৈরাচার আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল। কিন্তু সাধারণ মানুষ সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছে। কারণ জনগণ যেমন চেয়েছিল, তাদের দল থেকে নেতাকর্মীরা তেমনভাবে কেউ কথা বলেনি, কাজ করেনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় তাদের আজ এই পরিণতি। তাই আমাদের মূল দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনি যদি এলাকায় এমন কোনো কাজ করেন, যা সাধারণ মানুষ প্রত্যাশা করে না, তাহলে তার নেতিবাচক প্রভাব বিএনপির প্রতিটি নেতাকর্মীকেই ভোগ করতে হবে। শহীদ জিয়ার সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করবো না, যেটা সাধারণ মানুষকে আমাদের ওপর বিরক্ত করে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রায়হান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত