• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জকে গ্রিন সিটিতে পরিণত করার চেষ্টা করছি : জাহিদুল ইসলাম মিঞা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
২ জুলাই ২০২৫, ২০:২৮
অ+
অ-
নারায়ণগঞ্জকে গ্রিন সিটিতে পরিণত করার চেষ্টা করছি : জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জের বন্দরে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।

বৃক্ষ রোপণকালে এ সময় তার সঙ্গে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি উপস্থিত ছিলেন।

মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ। 

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

মীমরাজ হোসেন/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’