• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ৩ ও আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১০ জুলাই ২০২৫, ০১:৫৪
অ+
অ-
রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ৩ ও আহত ২৫

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন। 

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জের উপজেলার শ‍্যামপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রাতেই রাস্তাটিতে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

ফরহাদুজ্জামান ফারুক/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাদুর্ঘটনামরদেহ উদ্ধারমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই